2. Microelectronics Era : Vacuum Tube to Quantum Computing
আগের ব্লগে আমরা দেখেছিলাম, পদার্থবিজ্ঞান এর ভোল্টেজ কারেন্ট থেকে বিভিন্ন Laws হয়ে কিভাবে মাইক্রোইলেকট্রনিক্স বিকশিত হয়েছে। আজকের পর্বে আমরা দেখব ক্লাসিকাল ইলেকট্রনিক্স থেকে আজকের এই মাইক্রোইলেকট্রনিক্সের পথ-পরিক্রমা। বর্তমানের স্মার্টফোন, কম্পিউটার বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির পেছনে রয়েছে শত বছরের গবেষণা, পরীক্ষা এবং উদ্ভাবনের গল্প। চলুন দেখে নিই, কীভাবে আমরা ভ্যাকুয়াম টিউব থেকে শুরু করে কোয়ান্টাম কম্পিউটিংয়ের যুগে প্রবেশ করলাম। ১. ভ্যাকুয়াম টিউব যুগ (১৯০৪–১৯৫০) ইলেকট্রনিক্স প্রযুক্তির সূচনা হয় ভ্যাকুয়াম টিউব দিয়ে। এই ডিভাইসগুলো সিগন্যাল Amplifying, সুইচিং এবং নিয়ন্ত্রণ কাজে ব্যবহৃত হতো। এই যুগে যন্ত্রপাতি ছিল তুলনামূলক বড়, ভারী এবং প্রচুর বিদ্যুৎ খরচকারী। এ যুগের আবিষ্কারের মধ্যে আছে ক্যাথোড রে টিউব (CRT), প্রাথমিক ডিসপ্লে প্রযুক্তি, টিভি ও কম্পিউটারের মনিটরে ব্যবহৃত হতো। এছাড়াও আছে বিশ্বের প্রথম ইলেকট্রনিক কম্পিউটার ENIAC, যার আকৃতি (৩০ টন ও ১৮০০ স্কোয়ার ফুট)। এতে ১৭,০০০-এরও বেশি ভ্যাকুয়াম টিউব ব্যবহৃত হয়েছিল। এই যুগের গুরুত্বপূর্ণ আবিষ্কার: ভ্যাকুয়াম টিউব (...